মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে চার জনকে কারাদণ্ড কলকাতার কেষ্টপুর সমরপল্লী কৃষ্ণপুরে ১০০০ মানুষের বস্ত্র ও শাড়ি বিতরণ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মন্ত্রী আহমেদ আজম ও প্রতিমন্ত্রী ইশরাক বর্ণাঢ্য আয়োজনে গুনীজনদের “বঙ্গ শারদ সম্মান” সুজাতা সদনে সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত শতবর্ষে আদি বালিগঞ্জ সার্বজনীন দূর্গাপুজা গোলপার্ক ঐতিহ্য থেকে থিমের ঐতিহাসিক যাত্রা পটিয়ায় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপওা বিষয়ক পূজা কমিটির সাথে মতবিনিময় আন্তর্জাতিক সীমান্তে আইন সচেতনতা শিবির ডিএলএসএ —তরুণ বিশ্বাস,কলকাতা– তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা শুরু

শতবর্ষে আদি বালিগঞ্জ সার্বজনীন দূর্গাপুজা গোলপার্ক ঐতিহ্য থেকে থিমের ঐতিহাসিক যাত্রা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

তরুণ বিশ্বাস,কলকাতা—

কলকাতার পূজার মানচিত্রে ১০০ বছরে পদার্পণ করল ঐতিহ্যবাহী আদি বালিগঞ্জ সার্বজনীন পূজা পরিষদ গোল পার্ক। দীর্ঘ এক শতাব্দী ধরে সাবেকি ধারায় ঐতিহ্য মেনে পালিত হয়ে আসছে এই পূজা। তাঁদের কাছে এটি কেবল প্রথা নয়,বরং শত বর্ষের ইতিহাস,সংস্কৃতি ও গভীর এক আবেগের নাম। শতবর্ষের শুভলগ্নে পদার্পণ করে এবারই প্রথম থিম পূজার জগতে প্রবেশ করেছে তারা। এ বছরের মূল থিম” ভীত”শিকড়। থিম পরিকল্পনা ও শিল্প রূপায়ণে রয়েছেন শিল্পী বিশ্বরঞ্জন রাজ। থিম ভিত্তিক মণ্ডপ গড়ে উঠলেও দেবীপ্রতিমায় রাখা হয়েছে‌ একচালার চিরাচরিত সাবেকি রূপ,যার মাতৃ রূপায়ণে রয়েছেন শ্রী নব কুমার পাল। ১১ অক্টোবর রবিবার ২০২৬ প্রথমা সন্ধ্যায় বেদমন্ত্র,ধুনুচি ও প্রদীপের আরতিতে এক পবিত্র ও ইতিবাচক পরিবেশে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত,রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার এবং শ্রীমতী শতরূপা দেবী। অতিথিদের সামনে থিম শিল্পী পুরো ভাবনাটি তুলে ধরেন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধনের সূচনা হয়। এই শতবর্ষে আদি বালি গঞ্জ সর্বজনীন পূজা পরিষদ গোল পার্কএর পক্ষ থেকে সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের মণ্ডপে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102