আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-:
চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন ।সভায় উপজেলা প্রশাসনের সকল সংস্থার প্রধান, উপজেলা ও ইউনিয়ন পুজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক এর বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
পূজামণ্ডপের অভ্যন্তরে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার, ইভটিজিং, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।