সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে রাশেদ খাঁনের ডিও লেটারের প্রেক্ষিতে নতুন সড়ক নির্মাণের নির্দেশনা সক্ষম মানুষের পাশে দাঁড়াতে স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’-এর উদ্যোগ ইয়ং রিক্রিয়েশন ক্লাব CWBTA & MASA এর যৌথ ভাবে পরিবেশ বান্ধব সম্মান দুর্গাপূজার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে ২ নম্বর ওয়ার্ড বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে না এবং এ ধরনের রাজনীতি পছন্দও করে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আঁধারে চিচকে চোরের মতো মানুষের বাসভবনে আগুন দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বাংলাদেশ পুলিশের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাকের সভাপতিত্বে এবং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জালালী পংখী।

এতে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নেহার রঞ্জন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো, সাবেক ছাত্রনেতা সাইফুল্লাহ খালেদ, সহসাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু ও শফিক নুর, সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সায়েম তায়েফ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, মহানগর যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর, যুবদল নেতা মঈন আহমেদ, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবেদ আলী, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসকর আলী, সিলেট জেলা যুবদলের সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম আহমেদ অপু এবং সিলেট জেলা যুবদলের সাবেক সহ-কৃষি বিষয়ক সম্পাদক জুনেদ মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুন মিয়া, যুবদল নেতা হাসিদ খাঁন, আমরুজ খাঁন, ১৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা শুকুর আহমদ ইমরান, যুবদল নেতা রাজন আহমদ, ফাহাদ আহমদ ও ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ার সাদাত সাইরাস হাজারী, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, সিলেট শাখা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102