সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম

আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

‎চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের একটি পুকুরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দোকানে যাওয়ার পথে পুকুরে মরদেহটি ভাসতে দেখেন তাঁরা। তাঁদের দাবি, আগের দিন পুকুরের পাশে এক নারীকে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। মরদেহটি ওই নারীর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কেউ কেউ। তবে এখনো মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

‎খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয় এবং বিষয়টি আনোয়ারা থানা পুলিশকে অবহিত করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম পাঠাচ্ছি। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানা যাবে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত করে জানা যাবে।’

মরদেহটির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশি কার্যক্রমের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102