রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে মোবাইল ও ভার্চুয়াল আসক্তি থেকে ফিরিয়ে এনে বইমুখী করতে এ ধরনের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেটের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত ১২ দিনব্যাপী এই বইমেলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের যে ঢল নেমেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
তিনি শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনের উৎসবমুখর পরিবেশ ও পাঠক-শুভাকাঙ্ক্ষীদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে সিলেটে শেষ হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির, কবি ও আবৃত্তি শিল্পী জেসমিন আরা,মহানগর জাসাস এর সভাপতি রাসেল আহমদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,জেলা সহ সভাপতি জহির চৌধুরী, আব্দুল করিম,মহানগর জাসাসের অহ সাধারণ সম্পাদক আমিন পারভেজ,জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক রাজন খান,অনামিকা দেব,মহানগর সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, আলোকিত সিলেট এর সভাপতি ফজলুল করিম এনাম, বইমেলা কমিটির আহবায়ক নাহিদ আহমেদ, আল-আমীন আহমদ, যুব সংগঠক ও রাজনীতিবিদ লায়ন আমিন উদ্দিন আহমেদ, জেলা জাসাসের যুগ্ম সম্পাদক এম আর মামুন সহ জাসাসের সকল নেতৃবৃন্দ, কবি ও সভাপতি জসিম বুক হাউস সাহিত্য পরিষদের ছয়ফুল আলম পারুল, কবি অর্পিতা দেব, কবি কাওসার আরা বেগম,আজিজ আহমদসহ সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকবৃন্দ।
আয়োজক জানান, এবারের বইমেলায় প্রায় ৩৩টি স্টল অংশগ্রহণ করে। মেলাজুড়ে নানা বয়সী পাঠক, লেখক ও শুভাকাঙ্ক্ষীদের সরব উপস্থিতি ও আনাগোনা ছিল চোখে পড়ার মতো, যা মেলাকে এক অনন্য ও অতুলনীয় মাত্রা দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102