সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু

শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

সীমান্ত বড়ুয়া জয়, সিলেট

সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর আদলে বিএসসিসি প্রতিষ্ঠা করেছিলেন। এরমমুল উদ্দেশ্য ছিল কখনো এই দেশের মাটি, এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রয়োজনে কাজ করবে। আমরা শিক্ষা অর্জন করছি ঠিকই, কিন্তু সুশিক্ষা অর্জন হচ্ছে না। তাই শুধু শিক্ষা নয়, সুশিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মুল উদ্দেশ্য হতে হবে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করা। আর বিএনসিসি শিক্ষার্থীদের নিয়ে সেই লক্ষ্যেই কাজ করে। তাই দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ক্যাডেটদেরকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে।

রোববার ২২ নভেম্বর দুপুরে সিলেট সরকারি মদনমোহন কলেজ বিএসসি প্লাটুন আয়োজিত নবাগত ক্যাডেটদের বরণ ও বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মদনমোহন কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার। ক্যাডেট ল্যান্স কর্পোরাল সায়মা আকতার ও ক্যাডপট ফরহানা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনসিসি’র কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম, সিলেট সরকারি মদনমোহন কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আলী আহসান পারভেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, বিএনসিসি’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জেবা আমাতুল হেনা।

ক্যাডেট রাসেদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও ক্যাডেট ঐশির গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি মদনমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রঅন উজ্জল দাস, সরকারি মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, সরকারি মদনমোহন কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্যাডেট সাইদ আহমদ।

অনুষ্ঠানে বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা ও নবাগত ক্যাডেটদের বরণ করে নেন অতিথিবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102