সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত

আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ৯টি মামলায় মোট ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎অভিযানে সড়কে অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মোটরসাইকেল, সিএনজি ও বাসচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
‎
‎আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার সোমবার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
‎
‎অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102