সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে রাশেদ খাঁনের ডিও লেটারের প্রেক্ষিতে নতুন সড়ক নির্মাণের নির্দেশনা সক্ষম মানুষের পাশে দাঁড়াতে স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’-এর উদ্যোগ ইয়ং রিক্রিয়েশন ক্লাব CWBTA & MASA এর যৌথ ভাবে পরিবেশ বান্ধব সম্মান দুর্গাপূজার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত

আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

‎
আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারায় ‘বন্দর-আনোয়ারা-পশ্চিম পটিয়া ট্রাক মালিক সমিতি’র অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টারসংলগ্ন শাহাদত নগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
‎
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শাহাদত নগর এলাকায় সংগঠনটির অফিস উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকেই চালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে দুপুর ২টার দিকে উভয় পক্ষ মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্ণফুলী থানা ও বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
‎
‎পরে বিকেল ৫টার দিকে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অফিসের উদ্বোধন ও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।
‎
‎মারামারির বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম বলেন, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102