শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ লংগদুতে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ এই স্লোগানে জহির হাসান মোহনের মতবিনিময় সভা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বোয়ালখালীর সারোয়াতলীতে জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪ আনোয়ারায় হেলাল উদ্দিন এর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮

পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি গ্রামের ঐতির্য্যবাহী
প্রাচীনত ধর্মীয় প্রতিষ্টান বৈষ্ণব তীর্থভূমি খ্যাত শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে বাসুদেব-মুকুন্দ দও গীতা শিক্ষালয়ের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবার পঞ্চম তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামোদর আরতি ও প্রদীপ প্রজ্বলন উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
অনুষ্টানমালার মধ্যে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, তুলসী আরতি,গৌর আরতি ও নৃসিংহ আরতি,বৈদিক নৃত্যানুষ্টান ও ধর্মীয় সংগীত পরিবেশন,ধর্মীয় যাদু প্রর্দশন,শ্রীশ্রী দামোদর মহিমা আলোচনা,দামোদর আরতি ও প্রদীপ প্রজ্বলন অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (১৯ শে নভেম্বর) পটিয়া উপজেলা চাপড়া গ্রামের প্রভুপাদ গীতা স্টাডি সেন্টার (PGSC) এর পরিচালনায় অনুষ্টানের দামোদর মহিমা আলোচনায় সভাপতিত্ব করেন সমাজসেবক ও রাধামাধব মন্দির পরিচালনা পরিষদের অন্যতম ভক্তপ্রবর বাবু বিচিত্র রঞ্জন নাথ।
শ্রীশ্রী দামোদর মহিমা ও ভাগবতীয় আলোচনায় ছিলেন
চট্টগ্রাম নন্দনকানন ভক্তিবেদান্ত গীতা একাডেমি পরিচালক শ্রীমান অজিত নরোওম দাস ব্রহ্মচারী।
এ সময়ে উপস্হিত ছিলেন একাডেমির সিনিয়র গীতা প্রশিক্ষক শ্রীমান শক্তিমান বলরাম দাস ব্রহ্মচারী,
প্রভুপাদ গীতা স্টাডি সেন্ট্রার কোর কমিটি (BGAa) এর
সদস্য শ্রীমান সৈাম্য কানাই দাস,জিরি বাসুদেব-মুকুন্দ দও গীতা শিক্ষালয় পরিচালক শ্রীমান রাহুল নাথ,
শিক্ষক অভয় নরহরি দাস প্রমুখ।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন শিক্ষক রাজীব নাথ,কীর্তন পরিবেশনায় ছিলেন শ্রীমান সূর্য্য জগন্নাথ দাস যাদু প্রর্দশন করেন সাক্ষী গোপাল দাস।
পটিয়ার জিরি দামোদর উৎসব উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্টানে হাজারো ধর্মপ্রান ভক্ত সমাগম উপস্হিতির মাঝে শ্রদ্ধা,ভক্তিপ্রেম,কীর্তনে নেচে গেয়ে আনন্দ উৎসবে পরিণত হই এই দামোদর আরতি ও প্রদীপ প্রজ্বলন অনুষ্টানস্হল।
উল্লেখ্য অনুষ্টানে আগত ধর্মপ্রান ভক্তদের মাঝে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102