শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ লংগদুতে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ এই স্লোগানে জহির হাসান মোহনের মতবিনিময় সভা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বোয়ালখালীর সারোয়াতলীতে জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪ আনোয়ারায় হেলাল উদ্দিন এর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮

সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বোয়ালখালী পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার গোমদণ্ডী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোসেন তালুকদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ মোজাহারুল ইসলাম (পিতা: মৃত আবদুল খালেক)-এর বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, মোজাহারুল ইসলামের সঙ্গে তাঁর আপন বড় ভাই নুরুল ইসলাম, মনিরুল ইসলামসহ তাঁদের পরিবারের সদস্য এবং চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে থানা ও আদালতে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

পরিবারের সদস্যদের দাবি, এ ধরনের মামলা ও অভিযোগের কারণে তাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, সামাজিক বিব্রতকর পরিস্থিতি এবং মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। এতে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং পরিবারের জানমাল ও সহায়-সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি চলমান পারিবারিক ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের আইনানুগ নিষ্পত্তির জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরিয হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। এ বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরতেয গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, বিলকিছ বেগম, মোহছেনা খাতুন, মনোয়ারা বেগম, মোমেনা খাতুন, রিজিয়া বেগম, আবু কালাম, শাহজাহান, মো. রুবেল, মো. আকিব, খালেদা বেগম, রুনা আক্তার, লিজা আক্তার, রুমি আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102