শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ লংগদুতে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ এই স্লোগানে জহির হাসান মোহনের মতবিনিময় সভা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বোয়ালখালীর সারোয়াতলীতে জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪ আনোয়ারায় হেলাল উদ্দিন এর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮

যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি
‎
চট্টগ্রামের আনোয়ারায় সীমানা বিরোধের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের তালিকা থেকে বাদ পড়েছে ৭ নম্বর আনোয়ারা সদর ও ৮ নম্বর চাতরী ইউনিয়ন। ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে চাতরী ইউনিয়ন থেকে পৃথক করে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবি ও পাল্টা আপত্তি নিয়ে বিগত দুই বছর ধরে চলছে বিরোধ। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টির নাম থাকলেও গুরুত্বপূর্ণ এ দুটি ইউনিয়নের নাম নেই। এতে ইউনিয়ন দুটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

‎গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রকাশিত ধাপভিত্তিক তালিকায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ দ্বিতীয় ধাপে
<span;>‎ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ধাপের তালিকায় আনোয়ার উপজেলার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধ ও জুঁইদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। তবে আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নের না রাখা হয়নি। জানা যায়, আনোয়ারা উপজেলা সদরের একেবারে কাছে অবস্থিত ডুমুরিয়া। রূদুরা গ্রাম। উপজেলা সদর থেকে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত গ্রাম দুটিতে পাঁচ হাজারেরও বেশি মানুষের বসবাস। ভৌগোলিকভাবে আনোয়ারা সদর ইউনিয়নের কাছে হলেও প্রশাসনিকভাবে গ্রাম দুটি প্রায় চার কিলোমিটার দূরের চাতরী ইউনিয়নের অন্তর্ভুক্ত ফলে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে স্থানী বাসিন্দাদের দূরের চাতরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে ডুমুরিয়া ও রূদুরা গ্রামে বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্রাম দুটি আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। দাবির পক্ষে উঠান বৈঠক, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, সমাবেশ স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাঁরা। গত বছরের ১৫ জুন উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন এলাকাবাসী। অন্যদিকে, ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে ২০২৫ সালের ২৫ জুন জেলা প্রশাসকের কাছে পাল্টা স্মারকলিপি দেন সদর ইউনিয়নের বাসিন্দারা। তাঁদের আশঙ্কা নতুন করে গ্রাম দুটি যুক্ত করা হলে সদর ইউনিয়নের বিদ্যমান সীমানা, প্রশাসনিক কার্যক্রম ও সামাজিক সম্প্রীতিতে জটিলতা তৈরি হতে পারে পারে। মূলত এ কারণে বিষয়টি কোনে সমাধান ছাড়াই ঝুলে থাকে। এরই মধ্যে নির্বাচন নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় ধাপে তালিকায় সদর ও চাতরী ইউনিয়নের নাম না থাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রকাশিত তালিকায় ইউনিয়ন দুটি অন্তর্ভুক্ত না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ কর হয়নি। এ অবস্থায় সীমানা বিরোধ নিষ্পত্তি এবং দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102