মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের বিরোদ্ধে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা বিএনপি’র কার্য্যালয় হতে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় বিএনপির কার্য্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজল করিমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৫ আগষ্টের পরে লংগদুতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে যা কোনভাবেই সহ্য করার মতো নয়।
তিনি তাদের এসব কর্মকান্ডে হুশিয়ারি দিয়ে বলেন, “এখন থেকে আর কোন ছাড় দেওয়া হবেনা, অন্যায় করলে ধরে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে”।