মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদু উপজেলা পরিষদ শিলকাটাছড়া সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত)
স্বরজিত দেবনাথ, ৩২ ব্যাটালিয়নের প্রতিনিধি, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ আমান উল্লাহ, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েবে আমীর এএল এম সিরাজুল ইসলাম, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশিদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক, শিক্ষক সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় লংগদু উপজেলা ৩টি পূজা মন্ডবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়।