মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ের হাসি হাসলেন মোঃ রবিউল ইসলাম শামীম ।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় লংগদু বাজার পরিচালনা কমিটির নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোটারদের উৎসব মূখর পরিবেশ ভোট প্রদান শেষে শুরু হয় গণনা। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাহ আলম মুরাদ।
এতে সভাপতি পদে সায়েদুল ইসলাম (মনির অারাইটার) কে ৯৯ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন মোঃ রবিউল ইসলাম শামীম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২০ এবং সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াই করে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আঃ সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আজিজুল হাকিম পেয়েছেন ৬৪ ভোট। এছাড়াও উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় কোষাধ্যক্ষ পদে মোঃ ওমর ফারুক বিজয়ী হয়।