বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত 24Hrs TV Channel-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান: বাণিজ্যমন্ত্রী বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন উত্তর ২৪ পরগনায় এনআই অ্যাক্টের মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ লোক আদালত হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : মাহবুবুর রহমান শামীম আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব

ফটিকছড়িতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নয়ন নাথ,ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (১৮) নামে এক কিশোরকে বুকে ছুরিকাঘাত করেছে অপর এক কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল বারী চেয়ারম্যান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান ওই এলাকার মঈন উল্লাহ আশেকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সেখানে কী হয়েছে জানতে চাইলে রাকিব নামে এক কিশোর আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোর অপর কিশোরকে বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102