তরুণ বিশ্বাস – কোলকাতা
— আন্তর্জাতিক সীমান্তে আইনসম্মতভাবে দায়িত্ব পালন,নতুন ফৌজদারি আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং অভিবাসন সংক্রান্ত বিধি কার্যকর করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ডিএলএসএ। ১২ অক্টোবর সোমবার ২০২৬ পেট্রাপোলের ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা ও দায়রা বিচারক তথা ডিএলএসএ-র চেয়ারম্যান সুকুমার রায় এবং সংস্থার সচিব মহম্মদ নুর জামান খান। ল্যান্ড পোর্ট অথরিটি, সীমান্তরক্ষী বাহিনী,শুল্ক দপ্তর ও অভিবাসন বিভাগের আধিকারিক এবং কর্মীরা শিবিরে অংশ নেন। প্রশিক্ষণে সুকুমার রায় নতুন ফৌজদারি আইনে তল্লাশি,বাজেয়াপ্ত করণ এবং প্রক্রিয়া গত সুরক্ষার গুরুত্বপূর্ণ দিক গুলি ব্যাখ্যা করেন অন্যদিকে নুরজামান খান অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত ২০২৫ সালের নতুন আইনের বিভিন্ন বিধান,সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের দায়িত্ব এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে দণ্ড ও জরি মানার বিষয় তুলে ধরেন। সীমান্তে কর্তব্য পালনের বাস্তব সমস্যা আইন মেনে কাজ করা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। কর্মসূচির সফল আয়োজনে সহযোগিতার জন্য পেট্রা পোলের ল্যান্ড পোর্ট কর্তৃ পক্ষের ম্যানেজার কমলেশ সাইনিকে ধন্যবাদ জানায় ডিএলএসএ।