শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট: ফাইনাল খেলায় ভাটিখাইন চ্যাম্পিয়ন নাথ কল্যান সমিতি বাংলাদেশ পটিয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত কলকাতার ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে “দীক্ষা প্রদান” অনুষ্ঠান সম্পন্ন দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু ‘থ্রি-ডটস ফ্যাশন’ এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চার সাংসদের ফটিকছড়িতে ৬ লাখ টাকার কাঠ জব্দ

দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু ‘থ্রি-ডটস ফ্যাশন’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ,

নিজস্ব স্বপ্ন, সৃজনশীলতা ও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনাকে পুঁজি করে দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু করেছেন তরুণ নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা। তাঁর তৈরি ফ্যাশন ব্র্যান্ড ‘3dot’s Fashion’ আধুনিক নারীদের রুচিশীল ও মানসম্পন্ন পোশাক সরবরাহের পাশাপাশি নারী ক্ষমতায়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির এক রূপকল্প নিয়ে কাজ করে যাচ্ছে।
ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রিধারী সাকিলা মনে করেন, টেকসই ফ্যাশন হাউস গড়ে তুলতে সৃজনশীলতার পাশাপাশি কৌশলগত ব্যবসায়িক বুদ্ধিমত্তা অপরিহার্য। সেই ভাবনা থেকেই তিনি গড়ে তুলেছেন ‘3dot’s Fashion’, যার মূল লক্ষ্য আধুনিক নারীদের ব্যক্তিত্ব, স্বকীয়তা ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে মানসম্মত পোশাক তৈরি করা।
উদ্যোক্তা হিসেবে শুধু ব্যবসায়িক সাফল্যেই সীমাবদ্ধ থাকতে চান না সাকিলা। নৈতিক ব্যবসায়িক চর্চা ও টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও অগ্রাধিকার দিচ্ছেন তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও কর্মহীন নারীদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলাই এর প্রধান উদ্দেশ্যে।
উদ্যোক্তা সাকিলা সুলতানা বলেন, একজন নারী যখন নিজের উপার্জনের পথ খুঁজে পান, তখন তার ইতিবাচক প্রভাব কেবল তাঁর ব্যক্তিগত জীবনেই নয়, বরং পুরো পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে। তাই ব্যবসার প্রসারের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করাকে আমরা দীর্ঘমেয়াদি অঙ্গীকার হিসেবে নিয়েছি।

বর্তমানে দেশীয় বাজারে অবস্থান শক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে প্রবেশ করার বড় পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।
3dot’s Fashion-এর নতুন সব পোশাক ও কালেকশনের হালনাগাদ তথ্য পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। দেশীয় ফ্যাশন খাতকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেই ভবিষ্যতের পথে এগোচ্ছে 3dot’s Fashion।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102