বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ায় প্রধানমন্ত্রীর লক্ষ্য : সরওয়ার জামাল নিজাম এম.পি আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে একজনের কারাদণ্ড বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎ ধানপুরা যুব উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন চট্টগ্রামে মানবাধিকার সংস্থার উপজেলা ও পৌরসভা শাখাগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন-পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত আনোয়ারায় মদ খেয়ে মাতলামি করার দায়ে আটক ১ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন

সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্হ একটি হলরুমে ২৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথের সভাপতিত্বে সম্মানিত আলোচক ছিলেন বাংলাদেশ বেতার ও টিভি’র সঙ্গীত পরিচালক, সুরকার, শিল্পী সুব্রত দাশ অনুজ ও শিল্পী সুবর্না দাশ। বিদ্যার্থী পরিষদের সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিল্পী রুবেল চৌধুরী, নজরুল বর্ষ বিভিন্ন দিক আলোকপাত করেন সাংস্কৃতিক অনুরাগী পম্পী দে,সম্মানিত আলোচক সুব্রত দাশ অনুজ তাঁর বক্তব্যে বলেন নজরুল অসাম্প্রদায়িক কবি, নজরুলের লেখা গান,কবিতা, গল্প, উপন্যাস যুগ যুগ ধরে গবেষনা করলে ও শেষ হবে না অসাধারণ পান্ডিত্যের জন্য দেশ – বিদেশে প্রশংসা অর্জন করেন। শিল্পী সুর্বণা দাশ বলেন কাজী নজরুল ইসলাম মানুষের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তাঁর সৃষ্টি কর্মের জন্য। সভাপতির সমাপনী বক্তব্যে অরুণ নাথ বলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখে কারাগারে বন্ধী ছিলেন, তাঁর পর ও থেমে থাকেনি নজরুলের চিন্তা চেতনা সমাজের সকল স্তরে ছড়িয়ে পরুক। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সজীব চৌধুরী, আনিকা দাশ চৌধুরী, রুবেল চৌধুরী, সূর্বণা দাশ, লিজা দাশ, অর্ঘ্যদীপ সরকার,স্মৃতি দে। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার সুপ্রিয়া চৌধুরী, শিক্ষিকা উর্বশী চক্রবর্তী, শিক্ষক আশীষ চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102