রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বার্তা কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান সেটা নিশ্চিত করতে হবে – আনোয়ারায় ডিসি জাহিদ শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা –

চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

​চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম হারলা এলাকায় শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজের মমতাময়ী মাতৃদেবী স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী (নবমী তিথি) উপলক্ষে দিনব্যাপী চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন হয়েছে। ​গত ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ (১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার) শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রম এবং লোকনাথ-রামঠাকুর, স্বর্ণবালা স্মৃতি ট্রাস্টের যৌথ উদ্যোগে এ ধর্মীয় মহাযজ্ঞ ও স্মরণানুষ্ঠানটি চন্দনাইশের পশ্চিম হারলাস্থ শ্রীশ্রী অজপানন্দ মহারাজের নিজ বাড়িতে বিপুল শ্রদ্ধাবহ আমেজে অনুষ্ঠিত হয়। ​দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল— সকাল ৯টায় পণ্ডিতপ্রবর দেবব্রত চৌধুরীর (তাপস) পৌরাহিত্যে বাৎসরিক শ্রাদ্ধের শুভারম্ভ। সকাল ১১টায় শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ ও শ্রীশ্রী পুষ্প গীতায়জ্ঞ শুরু হয়। এরপর দুপুর ১:০১ মিনিটে সাধুভান্ডারা, শাকান্নভোজ ও প্রসাদ আস্বাদন অনুষ্ঠিত হয়। বিকেল ৪:৩০ মিনিটে যজ্ঞ সমাপন, সন্ধ্যা ৬:০১ মিনিটে সন্ধ্যারতি ও শীতলভোগ নিবেদন এবং রাত ৭:০১ মিনিটে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ​অনুষ্ঠানে মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মোহরা কালুরঘাট শ্রীশ্রী তারানন্দ মহাকালী যোগাশ্রমের অধ্যক্ষ যোগাচার্য শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে সামগ্রিক পৌরাহিত্য করেন শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীশ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। চণ্ডীপাঠ করেন চণ্ডীপুত্র শ্রীমৎ বাবলানন্দ ভাই (মহারাজ) এবং গীতাপাঠ পরিবেশন করেন সেবাশ্রমের সাংস্কৃতিক সম্পাদক শ্রী মিশন দত্ত (সপু)। ​এছাড়া বিভিন্ন আশ্রম, মঠ ও মন্দিরের অধ্যক্ষ, সাধু-সন্ত, ব্রহ্মচারী এবং সন্ন্যাসীবৃন্দ উপস্থিত থেকে ভক্তদের আশীর্বাদ ও ধর্মীয় দেশনা প্রদান করেন। প্রয়াত স্বর্ণবালা দাশের আত্মার চিরশান্তি ও সদগতি কামনায় তাঁর সুযোগ্য পুত্র, কন্যা, জামাতা, নাতি-নাতনিসহ পরিবারের সদস্যরা উপস্থিত সকল আত্মীয়-স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102