শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা – বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২ কলকাতায় মহাসাড়ম্বরে উদযাপন করা হয়েছে শারদীয়া জীবন্ত-মৃণ্ময় দুর্গাপূজা বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, ছন্দারিয়া গ্রামে শোকের ছায়া কলকাতার‌ আলিমুদ্দিন স্ট্রিটে সাধুসন্তদের চন্ডীপাঠের আসর আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎​চট্টগ্রামের  ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান, সৎ, বিনয়ী ও মহৎ প্রাণ ব্যক্তিত্ব আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খান আজ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে এলাকায় এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খান ব্রিটিশ ভারতের বঙ্গীয় আইন পরিষদ ও পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য মরহুম আলহাজ্ব এয়ার আলী খান (পেছু মিয়া)-এর সুযোগ্য পুত্র এবং বর্ষীয়ান রাজনীতিবিদ, কূটনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সার-এর ছোট ভাই। এছাড়া তিনি সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান-এর চাচা এবং চট্টগ্রাম ১৩ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এর ছোট বোন  মেহেরুন্নিছা নিজামের স্বামী।

‎আলহাজ্ব ইন্জিনিয়ার আরিফুল ইসলাম খান ‎​আজীবন সততা, আদর্শ ও মানবীয় মূল্যবোধের সাথে চলা একজন মানুষ।  এই গুণী মানুষটির মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তিনি তাঁর কর্মজীবনে ও সমাজসেবায় সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।

‎তার মৃত্যুতে চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

‎মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102