বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২ কলকাতায় মহাসাড়ম্বরে উদযাপন করা হয়েছে শারদীয়া জীবন্ত-মৃণ্ময় দুর্গাপূজা বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, ছন্দারিয়া গ্রামে শোকের ছায়া কলকাতার‌ আলিমুদ্দিন স্ট্রিটে সাধুসন্তদের চন্ডীপাঠের আসর আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শহীদুল আলম হিলিতে চন্ডিপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শুভেচ্ছাসহ আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাখাওয়াত হোসেন কলকাতায় কমলকান্ত মল্লিক বাড়ির ১৭৩ তম পূজোতে হাজার লোকের প্রসাদ আস্বাদন

বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, ছন্দারিয়া গ্রামে শোকের ছায়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া গ্রামের প্রবীণ নামকীর্তনশিল্পী গোপাল দাস (৬৯) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ১৯ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ছন্দারিয়া গ্রামসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিনয়বাঁশী পরিবারের সদস্য, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী, ছন্দারিয়া শ্রীশ্রী গোবিন্দ মহারাজ সেবাশ্রম ও দুর্গাপূজা পর্ষদের নেতৃবৃন্দ, বীণাপাণি সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

গোপাল দাসের পারিবারিক জীবনেও নেমে এসেছিল একের পর এক শোকের ছায়া। দুই বছর আগে অসুস্থতাজনিত কারণে তাঁর মেয়ে লাকি দাসের মৃত্যু হয়। এর পরের বছর শুকনো গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর বড় ছেলে উত্তম দাস। পরপর দুই সন্তানকে হারানোর বেদনা বুকে ধারণ করে দিন কাটাচ্ছিলেন তিনি। এরই মধ্যে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রবীণ নামকীর্তনশিল্পী।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশকারীরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর ব্রিজসংলগ্ন ছন্দারিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102