শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড় কালীগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও মানবিকতার আহ্বান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সোনারপুরে নবনির্মিত মন্দিরে মা পরমব্রহ্মেশ্বরী কালিমাতার মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা,দেবীপক্ষের পুণ্যতিথিতে মধ্যমগ্রাম রবীন্দ্র‌ মুক্তমঞ্চে ২০০ মহিলার হাতে প্রীতি বস্ত্র প্রদান আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, স্বামী চিকিৎসাধীন উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে আলোময়ীর আলো’ শারদীয়ার দুর্গোৎসবে নতুন মিউজিক অ্যালবাম ভালবাসার গল্প

আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯৩১ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমা বহনকারী গাড়ির সঙ্গে স্থানীয় এক ভ্যানচালকের গাড়ির ধাক্কা লাগা নিয়ে তর্কাতর্কির জেরে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতকারী প্রতিমালয়ে হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে। এতে প্রতিমা নিতে আসা বারখাইন ইউনিয়নের অপু সরকার আকাশ (২২) নামের এক তরুণ আহত হয়েছেন এবং কার্তিক প্রতিমার হাত ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়কালী বাজার লোকনাথ আশ্রমের পাশে গৌরী শিল্পালয়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।

‎‎আহত অপু সরকার আকাশ বলেন, “আমরা বিকেলে বারখাইন ইউনিয়ন থেকে আনোয়ারা গৌরী শিল্পালয়ে প্রতিমা নিতে আসি। প্রতিমা গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সাত্তারহাট সড়কের পদ্মপুকুর পাড় এলাকায় আমাদের সঙ্গে এক ভ্যানচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমরা তর্কে না জড়িয়ে দ্রুত প্রতিমালয়ে চলে আসি। কিছুক্ষণ পর তারা ১০ থেকে ১৫ জন দলবদ্ধ হয়ে প্রতিমালয়ে এসে আমাদের মারধর করে।”

‎প্রতিমালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তী বলেন, “হঠাৎ করে ১০ থেকে ১৫ জন লোক আমাদের প্রতিমালয়ে এসে আকাশ নামের ছেলেকে মারধর করে। এ সময় আমরা তাকে বাঁচাতে এগিয়ে এলে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গালিগালাজ করে। হামলাকারীরা কার্তিক প্রতিমার হাত ভেঙে দেয়।”

‎‎উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ধর বলেন, “তর্কাতর্কির জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। প্রতিমালয়ের লোকজন প্রতিরোধ গড়ে তোলায় দুষ্কৃতকারীরা বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি।”

‎‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “হামলার ঘটনা শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।”

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102