ইয়াসির আরাফাত, হাকিমপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে বিদেশি মদসহ একজন ভারতীয় নাগরিক ও জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর একজন আসামি সহ সর্বমোট ২ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক অজিত কুমার ঘোষ (৪২) কে আটক করে। আটক অজিত ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর-মাদারগঞ্জ (পোস্ট অফিস – বাটুন) গ্রামের স্থায়ী বাসিন্দা গিরেন্দ্রনাথ ঘোষের পুত্র। বর্তমানে সে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে বসবাস করত। আটক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও মাদক নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সাজাপ্রাপ্ত অপর আসামি হিলির দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়ার মৃত চান মিয়ার পুত্র মোঃ নান্নু মিয়া। আটক দুইজনকে যথাযথ পুলিশ প্রহরায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।