বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শহীদুল আলম হিলিতে চন্ডিপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শুভেচ্ছাসহ আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাখাওয়াত হোসেন কলকাতায় কমলকান্ত মল্লিক বাড়ির ১৭৩ তম পূজোতে হাজার লোকের প্রসাদ আস্বাদন মাইনীমূখ বাজারের ২৫টি ফায়ার রোডের অধিকাংশই প্রভাবশালীদের দখলে; বাড়ছে ঝুঁকি, প্রশাসনের দৃষ্টি কামনা আনোয়ারায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে লায়ন হেলাল উদ্দিন শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলো পরিদর্শন ও  আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার লাগাম টানবে কে? সজিবের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শহীদুল আলম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা-কেঁয়াগর ও কৈনপুরা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শহিদুল আলম।

মঙ্গলবার (২০ অক্টোবর )  রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চাতরী ইউনিয়নের সিংহরা-কেঁয়াগর ও কৈনপুরা এলাকার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় পূজা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানায় এবং মণ্ডপের জন্য শুভেচ্ছা অনুদান তুলে দেন পূজা কমিটির হাতে।
শুভেচ্ছা বক্তব্যে বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শহিদুল আলম জানায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত সংসদ নির্বাচনে সনাতনী সমাজ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আলহাজ্ব সরওয়ার জামাল নিজামকে। চাতরী ইউনিয়নের সিংহরা-কেঁয়াগর ও কৈনপুরা এলাকার উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় আমিও বিগত কয়েক বছর ধরে এলাকায় অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নৈশভোজে অংশ নেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102