মো আবদুল করিম সোহাগ
রাজধানীর শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে এস এস পি এল প্রেজেন্টস ‘সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড’র আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) একঝাঁক তারকা শিল্পীর মিলনমেলায় সফলভাবে আয়োজন হয়েছে এ অনুষ্ঠানটি।
এ প্রজন্মের জনপ্রিয় পেজেন্ট কুইন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন।
এ সম্পর্কে নীলিমা হাসান মোহনা তার অনুভূতি প্রকাশ করে জানান, যে কোনো সম্মাননাই ভালো কাজের অনুপ্রেরণা, এমনিতেই আমার স্টেজ শো সবচেয়ে পছন্দের কাজ আর তার জন্যই আজ আমি সম্মাননায় ভূষিত হলাম। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। সমাজের পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে কাজ করতে চাই, ভবিষ্যতে বাংলাদেশের একজন সোশ্যাল লিডার হতে চাই এবং মানুষজনকে অনুপ্রাণিত করতে চাই যেন তারা ভালো কাজ করে। আজকের এই অ্যাওয়ার্ড আমাকে আগামী দিনে আরো উৎসাহিত করবে যেন, ভবিষ্যতে বাংলাদেশকে আরো বড় ইন্টারন্যাশনাল স্টেজে উপস্থাপন করতে পারি এবং বাংলাদেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনতে পারি।
তিনি আরও জানান, ‘আমার জন্য দোয়া করবেন এভাবেই যেন দর্শকদের জন্য ভালো কাজ করে আরও এগিয়ে যেতে পারি।
এছাড়া জমকালো এ আসরে আরও জনপ্রিয় যে তারকারা অ্যাওয়ার্ড পেয়েছেন-তানজীব সারোয়ার, এপি শুভ, বুলবুল টুম্পা, রুমা, তমা রশিদ, আমির পারভেজ, অয়ন চাকলাদারসহ আরও অনেকেই।
সাভেরা শোবিজের প্রেসিডেন্ট ফারজানা নূর তার অনুভূতি ব্যক্ত করে জানান, অনুষ্ঠান চমৎকারভাবে সম্পন্ন করতে পেরে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ। সবার সরব উপস্থিতি ও ভালোবাসা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।