বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবার সিটিভিতে প্রচার হবে নাটক “এক ভয়াল রাতের গল্প” সিলেটে UYBDS-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা কর্ণফুলী দৌলতপুর করপাড়ায় চার দিনব্যাপী শ্যামা পূজা ও মহানামযজ্ঞ ভিপি মোজাম্মেল পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত ‎ বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন চন্দনাইশে সঞ্জিত দেবের জীবনসংগ্রাম, পরিবার বাঁচাতে  একটি অটোরিক্সার স্বপ্ন যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন চট্টগ্রামের মেয়ে তিরোনা বড়ুয়া স্বল্পা ন্যায়বিচার নালসা NALSA এবার আপনার গ্রামে ব্যবস্থা হয়েছে বাংলাভাষা আন্দোলনের পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে সংবাদ সোচ্চার পত্রিকা

শুক্রবার সিটিভিতে প্রচার হবে নাটক “এক ভয়াল রাতের গল্প”

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘‌এক ভয়াল রাতের গল্প’। অতীতের ভয়াবহ স্মৃতি, মানবিকতার ঋণ, কৃতজ্ঞতা এবং দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে আবেগঘন গল্পে নির্মিত হয়েছে নাটকটি।

বিয়ের মাত্র ছয় মাস আগে অপহরণের শিকার হয় শান্তা। অপহরণকারীদের কবল থেকে মৃত্যুর মুখে পড়া শান্তাকে মানবিকতার টানে উদ্ধার হতে সাহায্য করে দলেরই সদস্য দুলাল। কিন্তু শান্তাকে পালাতে সহযোগিতা করার অপরাধে সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের শিকার হয় দুলাল। প্রাণে বেঁচে গেলেও তার দুই পা পঙ্গু হয়ে যায়। একসময় বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তিই হয়ে ওঠে তার একমাত্র অবলম্বন।

অন্যদিকে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা মাসুদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় শান্তা। নতুন জীবনে পা রাখলেও অপহরণের সেই ভয়াবহ স্মৃতি তাকে তাড়া করে ফেরে। মাঝেমধ্যে দুঃস্বপ্নে আঁতকে ওঠে সে। একদিন রাস্তায় এক পঙ্গু ভিক্ষুককে সাহায্য করতে গিয়ে হঠাৎ চমকে ওঠে শান্তা। চিনতে পারে সেই দুলালকে, যাকে একদিন ‘ভাই’ সম্বোধন করে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল সে।

দুলালের এমন অসহায় পরিণতি দেখে বিচলিত হয়ে পড়ে শান্তা। তার পাশে দাঁড়ানোর তীব্র আকাঙ্ক্ষা থেকে বারবার সাহায্যের চেষ্টা করতে থাকে সে। কিন্তু শান্তার এই অস্বাভাবিক আগ্রহ ও আচরণ স্বামী মাসুদের মনে জন্ম দেয় সন্দেহের। একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে শান্তাকে অপমানজনক কথা বলে বসে মাসুদ।

পরে শান্তার মুখে অতীতের সেই নির্মম ঘটনা শুনে অনুতপ্ত হয় মাসুদ। স্ত্রীকে অকারণে সন্দেহ করার জন্য লজ্জিত হয়ে তাকে বুকে টেনে নেয়। স্বামীর ভুল ভাঙাতে পেরে শান্তাও ফিরে পায় মানসিক স্বস্তি।

নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, বিবি আয়েশা সুমি, রেজাউল কবির চৌধুরী, শম্ভু দাশ, জাহাঙ্গীর কবি, সীমান্ত বড়ুয়া, রক্তিম বড়ুয়া, মীর জুবেদ ও মহসিন চৌধুরী।

নাটকটির নির্দেশনায় রয়েছেন মহসিন চৌধুরী। ডিওপি তাপস, সহযোগিতায় রাজিব, রূপসজ্জায় সাইফুল ইসলাম এবং প্রোডাকশনে ফাহিম মিয়া। নাটকটির প্রযোজক উম্মে হাবিবা দীনা।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) ইমাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত নাটকটির নির্দেশনায় রয়েছেন মহসিন চৌধুরী। ডিওপি তাপস, সহযোগিতায় রাজিব, রূপসজ্জায় সাইফুল ইসলাম এবং প্রোডাকশনে ফাহিম মিয়া। নাটকটির প্রযোজক উম্মে হাবিবা দীনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102