বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন চন্দনাইশে সঞ্জিত দেবের জীবনসংগ্রাম, পরিবার বাঁচাতে  একটি অটোরিক্সার স্বপ্ন যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন চট্টগ্রামের মেয়ে তিরোনা বড়ুয়া স্বল্পা ন্যায়বিচার নালসা NALSA এবার আপনার গ্রামে ব্যবস্থা হয়েছে বাংলাভাষা আন্দোলনের পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে সংবাদ সোচ্চার পত্রিকা ব্রাজিলিয়ান ফুটবলার ‌মাইকন ১৪ নভেম্বর কলকাতায় আসছেন প্রেসক্লাব কলকাতায় কনফারেন্স লংগদুতে রাঙ্গীপাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশনা ঘরের উদ্বোধন করলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন কর্ণফুলীর দৌলতপুর করপাড়ায় শ্যামা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, নূর আলী সভাপতি আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেন  সাবেক প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদান, প্রাথমিক চিকিৎসা প্রদান ও মনোসামাজিক সহায়তা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগের ‘পাথওয়েজ টু হিলিং’ (পি২এইচ) প্রকল্পের সহযোগিতায় এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ‘মৌলিক প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা’ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ নভেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আহমেদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আনোয়ার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়ামিন খন্দকার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক ও যুব প্রধান সিরাজুল করিম হিরু এবং যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের দলনেতা মেহেদী হাসান ও রাফিউল করিম।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “প্রাথমিক চিকিৎসা সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি। দুর্ঘটনা কিংবা আকস্মিক অসুস্থতার সময় চিকিৎসক বা জরুরি সহায়তা পৌঁছানোর আগেই প্রাথমিক চিকিৎসা একজন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক দায়বদ্ধতা, সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষকরা তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102