প্রথম ডেক্স
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চট্টগ্রাম জেলা শাখার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভা শাখার মেয়াদোত্তীর্ণ কার্যকরী কমিটি-সংশ্লিষ্টদের গত ২৫ অক্টোবর ২০২৬ রবিবার বিকাল ৫ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-ইউসিটিসি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-সভাপতি ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
চট্টগ্রাম জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার সংগঠক ও সাংবাদিক এম মুখলিসুর রহমান ফরহাদীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার সমন্বয়ে গঠিত “মানবাধিকার নির্বাচন কমিশন”-এর সমন্বয়ক ও মহানগর মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক অ্যডভোকেট জামাল হোসেন।
বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি মানবাধিকার সংগঠক ও সাংবাদিক নেতা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-সভাপতি নূরুল আজিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম ফারুকী, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে এহসান শামীম, হাটহাজারী উপজেলা শাখা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যাংকার মাওলানা হাফিয মুহাম্মদ সালামাত উল্লাহ্, রাউজান উপজেলা শাখা কমিটির আহ্বায়ক ইউসিটিসি ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দীন, রাউজান পৌরসভা শাখা কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, সাতকানিয়া উপজেলা শাখা কমিটির প্রবীণ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, চন্দনাইশ উপজেলা শাখা কমিটির আহ্বায়ক সাংবাদিক আবুল হাসেম প্রমুখ।
সভায় সংস্থার যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি জেলা শাখার সুপারিশ ও কেন্দ্রীয় কমিটির অনুমোদনে কেন্দ্রের সর্বশেষ ম্যাগাজিনে তালিকা মুদ্রিত হয় এবং জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের অসুস্থতাকালীন সময়ে সহ-সভাপতির তত্ত্বাবধানে যে বিভিন্ন উপজেলায় যে সকল কমিটি মানবাধিকার অনুসৃত কর্মে তৎপর, উভয় পর্বের প্রবীণ-নবীনের সমন্বয়ে কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মানবাধিকার দিবসকে সামনে রেখে “মানবাধিকার নির্বাচন কমিশন” কর্তৃক ঘোষিত ও প্রকাশিত তফসীল অনুযায়ী আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখে মফস্বলের উপজেলা ও পৌরসভা শাখা এবং মহানগরের থানা শাখাগুলোর পুনর্গঠনকাজ সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর সল্প সময়ের মধ্যে উপজেলা ও পৌরসভা শাখার দক্ষ ও প্রবীণ প্রতিনিধিদের সমন্বয়ে জেলা শাখা এবং মহানগরের থানা শাখাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে মহানগর শাখা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তগুলোর সুষ্ঠু বাস্তবায়নে নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত ও সহযোগিতা করার জন্য প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।
পরিশেষে মানবাধিকার প্রতিষ্ঠাকাল থেকে যাঁরা মানবাধিকার সংরক্ষণ, বাস্তবায়ন, পরিচালনা ও প্রতিষ্ঠায় নানাভাবে ভূমিকা রেখে ইন্তেকাল করেন তাঁদের রূহের মাগফিরাত ও অন্য ধর্মাবলম্বী কর্মীদের আত্মার সদগতি কামনা এবং যাঁরা অসুস্থ তাঁদের আশু রোগমুক্তির জন্য দু’আ কামনা করা হয়। এছাড়া নির্বাচন কমিশনের সার্বিক সফলতাও কামনা করা হয়।