আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি::
চট্টগ্রামের আনোয়ারায় মদ খেয়ে গভীর রাতে স্থানীয়দের সাথে মাতলামি করার দায়ে মো. ইব্রাহিম (৪৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রাত ২টার দিকে রাঙাদিয়া ফাঁড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মো. ইব্রাহিম উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের নেওয়াজ উদ্দিনের বাড়ির নুর মুহাম্মদের পুত্র। রাতে মদ খেয়ে স্থানীয়দের সাথে বিভিন্ন সময় মাতলামী করত। স্থানীয় মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এলাকা অতিষ্ট করে তুলতো। এ বিষয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক মারামারি মামলাসহ মায়ানমার থেকে ইয়াবার চালান পাচারের অভিযোগ রয়েছে এবং এসব মামলায় তিনি বিভিন্ন সময় কারাবাসে ছিলেন ।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী এই প্রতিবেদককে কিছু না জানালেও, অন্যসূত্রে জানা যায়, আইনানুগ ব্যবস্থা শেষে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।