সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূর  মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী  ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ শিখারানী গণেশ দাস কালচারাল একাডেমির শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ  ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার দাঁতমারা চা বাগান ও নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়ায় সনাতন সংগঠন বস্ত্র বিতরণের আয়োজন করে। এতে
শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী। প্রণজিৎ সেন ও সুজন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেব নন্দন দত্ত। উপস্থিত ছিলেন অর্জুন নাথ, কৃষ্ণ ধন শীল ,অনুপম ভট্টাচার্য, সাংবাদিক শ্যামল নন্দী,রুপম ভট্টাচার্য,টিুট দে,বাবন বিশ্বাস,শুভ নন্দী,জনি সিং সহ সনাতন সংগঠনের কর্মীরা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় সুবিধাবঞ্চিত। তাই শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাগানের নিম্ন আয়ের শ্রমিকদের জন্য আমরা সনাতন সংগঠনের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে উপস্থিত হয়েছি। যাতে শ্রমিকরা একটু হলেও আনন্দ পায়। চা শ্রমিকরা শারদীয়া দুর্গাপূজার বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন।
চা শ্রমিকরা জানান,সনাতন সংগঠনের পক্ষ থেকে পূজার আগেই নতুন কাপড় পেলাম। সংগঠনের সকল সদস্যের জন্য প্রাণভরে আশীর্বাদ করছি।নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পূজার আগেই আনন্দের হাসি নিয়ে ঘরে ফিরছে চা বাগানের শ্রমিকরা।
সংগঠন সূত্রে জানা যায়, সনাতন সংগঠন একটি ধর্মীয় ,স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় চা-বাগানের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102