
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
সিলেট বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন নগরীর ঐতিহাসিক উপশহর পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয়।
“যে ব্যক্তি একটি প্রাণ বাঁচায়, সে যেন সকল মানবজাতিকে বাঁচালো।”—পবিত্র কোরআনের সূরা আল-মায়িদার ৩২ নম্বর আয়াতের এই মহান বাণীকে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বারাকাহ ব্লাড সোসাইটি।
শুক্রবার (২ অক্টোবর) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা হাফিজ আবিদ হোসেন খানের সার্বিক তত্বাবধানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক, সমাজসেবক, সংগঠক, মানবিক ব্যক্তি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার ব্যুরো প্রধান ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা উৎফল বড়ুয়া, লেখক, সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সাইফুর রহমান খন্দকার রানা, সভাপতি, আসক সিলেট জেলা, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক, আসক সিলেট জেলা ও সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ রাসেল উজ্জামান, প্রতিষ্ঠাতা, Rose Queue, রেজাউল করিম,বন্ধন সমাজ কল্যাণ সংস্থা,মুহিবুর রহমান সোয়াইব, প্রতিষ্ঠাতা এডমিন, সেফটি সোশ্যাল অর্গানাইজেশন, মশিউর রহমান চৌধুরী, শুভাকাঙ্ক্ষী,শাহজাহান আহমদ সাহান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, মানব কল্যাণ ব্লাড সংস্থা, আকরাম খান বাপ্পি, সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি, ইমদাদ ইভান জুম্মন, শুভাকাঙ্ক্ষী, রেশমি আক্তার, শুভাকাঙ্ক্ষী,রাহাদ খান, প্রতিষ্ঠাতা, People’s Charity, সাইয়ান আহমদ চৌধুরী, সামাজিক ও মানবিক কর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষীবৃন্দ – আহমেদ ওমর, আরাফাত রহমান চৌধুরী, নাঈম আহমদ, সাজু আহমদ প্রমুখ।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং জরুরি প্রয়োজনে রক্তদানের জন্য প্রস্তুত রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে ছাত্র, সাধারণ জনতা, পথচারী, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি সচেতন মহলের বিশিষ্ট ব্যক্তিরাও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নিয়ে আয়োজকদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, জরুরি মুহূর্তে একজন মানুষের জীবন বাঁচাতে সঠিক সময়ে রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় নিজের রক্তের গ্রুপ জানা না থাকায় রক্ত সংগ্রহে জটিলতা তৈরি হয়। তাই সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, কোনো ধরনের আর্থিক খরচ ছাড়াই নিজের রক্তের গ্রুপ জানার সুযোগ পাওয়ায় তারা আনন্দিত। একই সঙ্গে রক্তদানের মতো মহৎ কাজে নিজেদের সম্পৃক্ত করার আগ্রহও প্রকাশ করেন তারা।
বারাকাহ ব্লাড সোসাইটির এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রক্তের গ্রুপ নির্ণয়ের মতো একটি ছোট উদ্যোগও ভবিষ্যতে জরুরি মুহূর্তে একটি মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমাজের বিত্তবান, তরুণ সমাজ, ছাত্র-জনতা এবং সচেতন নাগরিকদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরিশেষে, বারাকাহ ব্লাড সোসাইটির সকল স্বেচ্ছাসেবক, আয়োজক, সহযোগী এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মানবতার এই পথচলা অব্যাহত থাকুক—এক ব্যাগ রক্ত,একটি জীবন; একজন রক্তদাতা, একটি পরিবারের আশার আলো।
মানবতার জয় হোক।আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে বারাকাহ ব্লাড সোসাইটি।