বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা

শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটার ট্রাক্টরচাপায় তাওহীদ নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ই অক্টোবর রবিবার ভোরে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ পাঁচপাখিয়া গ্রামের জসিমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তাওহীদ ইটভাটার ভেতরে খেলাধুলা করছিলো। ওই সময় ভাটার মাটি টানা একটি ট্রাক্টর পেছনে ঘোরানোর চেষ্টা করলে তাওহীদ সেটির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102