—তরুণ বিশ্বাস,কলকাতা—
অমরত্বের শতবর্ষ শিকড়ে সনাতন ভাবনায় জেনারেল জেড হাওড়ার প্রথম সনাতনী জেন জেড পুজো। বালি মিলেনিয়াম ক্লাব এই বছরে ২৭ তম শারদীয়া দুর্গাপূজার আয়োজন উপলক্ষে ৭ অক্টোবর বুধবার ২০২৬ ক্লাবে গনমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে। মায়ের আরাধনার শুভারম্ভে মিলেনিয়াম ক্লাবে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি ও ঢাকের তালে তালে ধুনুচি নাচে মায়ের আগমনী বার্তা বয়ে আনে। উল্লেখ্য যে ১৯৯৯ সালে কলকাতার হাওড়া জেলার বালি ১১৪ দেওয়ানগাজী রোডস্হ,বিশিষ্ট সংগঠক কুন্ডল মুখার্জির হাত ধরে বালি মিলেনিয়াম ক্লাব প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে সন্মানিয় হিসেবে আজো বিভিন্ন দিকনির্দেশনা মূলক চিন্তা ভাবনায় ডুবে থাকেন। প্রতি বছর এই ক্লাবে শারদীয় দুর্গাপূজা ও সরস্বতী মায়ের পূজা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে।