রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় জাতীয় সমবায় দিবস পালিত বাড়িতে হামলা-ভাঙচুরের পর আপন ভাতিজির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, কর্ণফুলীতে মামলা পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান কলকাতায় স্বরাজ্যের প্রবর্তন লাল,বাল,পাল স্মৃতি উৎসবে রাজ্যপাল আর.এন রবি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী লংগদুতে লোকাল ভলেন্টিয়ার মেডিয়াটোর্স ফোরাম ও ইয়ুথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অজান্তেই তৈরি হতে পারে ব্রেন অ্যানিউরিজম, সময়মতো পরীক্ষা ও রোগ নির্ণয়ের গুরুত্ব – আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের

রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে ৮ নভেম্বর সকালে অত্র মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল খালেক সওদাগর। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর নুরুল আফসার চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন রিয়াদ। এতে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক চৌধুরী, মো. আবু তাহের মিয়া, সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল, বিএনপি নেতা নাজিমুল হক চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লোকমান সওদাগর, সিরাজুল হক সওদাগর, মো. দেলোয়ার হোসেন, আবু সাদেক ও শাহ এমরান শাকিল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সারাবান তাহুরা, মর্তুজা বেগম, মাইমুনা আক্তার, মাওলানা মো. হোসাইন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামিক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102