বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক আনোয়ারায় পৃথক অভিযানে নিষিদ্ধ লীগের ৬ নেতাকর্মী আটক আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড  কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইদহে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে স্বপন মাহমুদের যোগদান সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক পশ্চিমবঙ্গের বাঁকুড়া লালপুরে ১ লক্ষ ভক্তের দ্বারা হনুমান চালিসা পাঠ —তরুণ বিশ্বাস’কলকাতা- কালীগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দের বিদায় সংবর্ধনা বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ

ঝিনাইদহে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে স্বপন মাহমুদের যোগদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি:

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘গ্রিন টিভি’ (Green TV)-র ঝিনাইদহে প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ। সম্প্রতি গ্রিন টিভি কর্তৃপক্ষ তাঁকে এই দায়িত্ব প্রদান করে।
দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যুক্ত স্বপন মাহমুদ এলাকায় একজন পরিচিত ও সক্রিয় সাংবাদিক। তিনি ঝিনাইদহে সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
নতুন এই দায়িত্ব গ্রহণের পর স্বপন মাহমুদ জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঝিনাইদহ জেলার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি অঙ্গীকারবদ্ধ।
তাঁকে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করায় চ্যানেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে ঝিনাইদহের সহকর্মী সাংবাদিক, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
স্বপন মাহমুদ গ্রিন টিভির প্রতিনিধি মনোনীত হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102