
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর (সোমবার) বিকাল ৩ টায় লংগদু উপজেলা প্রেস ক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান এর সভাপতিত্বে মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে অন্যান্যদের মধ্যে লংগদু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারা, কোষাধ্যক্ষ গোলামুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, দপ্তর সম্পাদক বিপ্লব ইসলাম ও সদস্য মোঃ এরশাদ আলী সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।
সভায় সত্য ও ন্যায়ের পথে সর্বদা অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের মাধ্যমে দেশের ও দেশের মানুষের কল্যাণে সংবাদ প্রচারের ব্যপারে গুরুত্তারোপ করা হয়।