
ইয়াসির আরাফাত, (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নয়শত(৯০০) গ্রাম গাঁজাসহ হিলির দক্ষিণ বাসুদেবপুর (রাজধানীমোড়) নিবাসী মোঃ মাহাবুব শেখের পুত্র মোঃ আশিক শেখ(২৬) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশের একটি আভিযানিক দল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে হিলির ছাতনী চারমাথা এলাকা হতে নয়শত গ্রাম গাঁজাসহ আশিক শেখকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানার নিয়মিত মামলা নং -১১ দায়ের পূর্বক যথাযথ পুলিশি পাহারায় সদর কোর্ট দিনাজপুরে প্রেরণ করা হয়েছে বলে হাকিমপুর থানা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।