বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের মেলবন্ধনে জমজমাট তিন দিনের সাংস্কৃতিক উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশগ্রহণের সম্মাননা পেল ‘সনাতনী অধিকার আন্দোলন’ ও ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় -আনোয়ারায় রাস উৎসবে মোঃ শাহেদ ফটিকছড়িতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত 24Hrs TV Channel-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান: বাণিজ্যমন্ত্রী বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন

শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের মেলবন্ধনে জমজমাট তিন দিনের সাংস্কৃতিক উৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

—তরুন বিশ্বাস, কলকাতা—

‌ শাস্ত্রীয় সংগীত, যন্ত্রসংগীত এবং ধ্রুপদী নৃত্যের অপূর্ব মেলবন্ধনে সম্প্রতি শেষ হলো তিন দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন:সদ্যপ্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত সেতার বাদক পণ্ডিত মনিলাল নাগ কে স্মরণ করে তার পুষ্পার্ঘ নিবেদন এর মাধ্যমে ইন্ডিয়ান মিউজিক এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শুরু হয় ধরোহার এবম সাগরিদ অনুষ্ঠিত হয় আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ।
উৎসবের সূচনা হয় এমএ কত্থক ডিগ্রিধারী শিল্পী অভিষিক্তা মুখোপাধ্যায়ের বেদমন্ত্র উচ্চারণ ও গণেশ বন্দনার মধ্য দিয়ে। এরপর সাহিত্যিক রূপক চট্টরাজ এবং ড. অরিন্দম ভট্টাচার্য যৌথভাবে ইন্দ্রাণী মুখার্জীর লেখা একটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তবলার বোলে দর্শকদের মুগ্ধ করেন ‘আবর্তন স্কুল অফ রিদম’-এর শিক্ষার্থীরা। পণ্ডিত শুভজ্যোতি গুহের পরিচালনায় তারা পাঞ্জাব ও ফারুকাবাদ ঘরানার তিনতালের ওপর অসাধারণ বাজ তোলেন। এছাড়াও পরিবেশিত হয় লহকড়ি,পল্টা এবং বিভিন্ন রেলা।
পরবর্তী পর্বে ড. অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় সংগীত পরিবেশন করে ‘ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন’। তাদের পরিবেশনায় ছিল কাহারবা তালে সরস্বতী বন্দনা,ভজনী তালের ওপর কৃষ্ণভজন ‘চরণম’, দেশ রাগের ওপর ঠুমরি এবং ত্রিতালে ভীমপলাশী রাগের খেয়াল। অনুষ্ঠানে সুমধুর শবদ’ পরিবেশন করেন আমনদীপ সিং। শ্রী সুনন্দা মুখার্জীর একক সরোদ বাদন এবং গুরু রামপ্রসাদ চট্টোপাধ্যায়ের অনবদ্য একক কত্থক নৃত্য।
দ্বিতীয় দিন:
উৎসবের দ্বিতীয় দিনের মূল বিষয় বা থিম ছিল‘উইমেন মিউজিক মেকার্স অফ ইন্ডিয়া’ Women Music Makers of India। দিনের শুরুতে ত্রিতালে বন্দিশ ও গৎ সহযোগে একক তবলা পরিবেশন করেন রূপম চন্দ্র।
এরপর রাগসংগীতের যুগলবন্দি শ্রীমতী নিবেদিতা ব্যানার্জী এবং শ্রীমতী দূর্বা ভট্টাচার্য। তাদের সংগীতে ছিল জ্ঞানপ্রকাশ ঘোষের রচিত ভজন এবং চাঁদতালের বন্দিশ। এই পর্বে তবলায় সঙ্গত করেন জ্যোতির্ময় ব্যানার্জী এবং তানপুরায় ছিলেন মিত্রা ভট্টাচার্য।
নৃত্য পরিবেশনায় স্বর্ণপদকপ্রাপ্ত ও বিদুষী মালবিকা মিত্রের সুযোগ্য শিষ্যা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী আলোকপর্ণা গুহ একক কত্থক পরিবেশন করেন। তার সাথে তবলায় যোগ্য সঙ্গত করেন শুভজ্যোতি গুহ। এছাড়াও বিদুষী পারমিতা মৈত্র এবং বিদুষী লুনা পোদ্দারের যুগল কত্থক দর্শকদের প্রশংসা কুড়ায়। তারা ১১ মাত্রার ‘চারতাল কি সওয়ারি’ এবং ১৫ মাত্রার ছন্দে কত্থকের অপূর্ব শৈলী তুলে ধরেন। দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রসংগীত এবং গজলের ‘তামাম ওমর তেরা…’ এক অভিনব ফিউশন। এই পরিবেশনায় কণ্ঠে ছিলেন ড.অরিন্দম ভট্টাচার্য,সেতারে শ্রী চন্দ্রচূড় ভট্টাচার্য এবং তবলায় শ্রী সুবীর ঠাকুর। তৃতীয় দিন:
উৎসবের সমাপনী দিনে ছিল কিংবদন্তি উস্তাদ আলী আকবর খান এর সুযোগ্য শিষ্য পণ্ডিত অমিতাভ মজুমদারের একক সরোদ বাদন শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। এরপর মা অন্নপূর্ণা দেবীর অন্যতম শিষ্য পণ্ডিত নিত্যানন্দ হলদিপুর তাঁর একক বাঁশির সুরে মায়াজাল তৈরি করেন। তাঁকে তবলায় গৌতম ভট্টাচার্য।
তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে গুরু পণ্ডিত সুদীপ মল্লিক এবং গুরু বিদুষী জয়া শীল ঘোষের যুগল নৃত্যের মাধ্যমে। কত্থক এবং ভারতনাট্যম এই দুই ধ্রুপদী নৃত্যশৈলীর অপূর্ব যুগলবন্দি । মা আমাকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন। এরকম গ ধন্যবাদ জানাই।”
পন্ডিত নিত্যানন্দ হলদিপুর। আমার জন্মদিন উপলক্ষে তিন দিনের এই ধ্রুপদী অনুষ্ঠান আমার পুত্র ধ্রুপদী সংগীত শিল্পী ড.অরিন্দম ভট্টাচার্য এক প্রকার আমাকে উপহার দিয়েছে।শাস্ত্রীয় সংগীত তবলা এসবই সাধনার বিষয় পন্ডিত স্বরাজ ভট্টাচার্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102