—তরুন বিশ্বাস,কলকাতা—
দক্ষিণ ২৪ পরগনার জেলার বেলে দুর্গানগর গুরুকুল আশ্রমের উদ্যোগে ১৪ নভেম্বর শনিবার ২০২৬ নাম সংকীর্তন ও পথ পরিক্রমার আয়োজন করা হয়। দক্ষিণ বারাসাত বেলে দুর্গানগর গোলকধাম চন্দ্রোদয় রাধা গোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে কার্তিক মাসের দামোদর উৎসব ও আশ্রমের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উদযাপন করা হয়। আশ্রমের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় গ্রাম বাসীদের জন্য ১৫০০ শীতবস্ত্র,মহিলাদের জন্য শাড়ি ২৫০টি, পুরুষদের জন্য ধুতি ১৫০টি এবং ৩০০০ হাজার গ্রামবাসীদের জন্য ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা ও পুরোহিত নিমাই কৃষ্ণ দাস মহালদার,বৃন্দাবন ধাম থেকে আগত বিশেষ অতিথি গিরিধারী ব্রজবাসী মহারাজ, চৈতন্য মঠের মহারাজ স্বামী আচার্য,স্বামী দামোদর মহারাজ এছাড়া স্থানীয় বিধায়ক,স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন। মঠের বার্ষিক অনুষ্ঠানে স্থানীয় শিশু থেকে বয়স্ক গুরুজনরা এই উৎসবে মেতে ওঠেন।