—তরুণ বিশ্বাস,কলকাতা—
মানব জীবনে শৈশবের আনন্দ,উচ্ছ্বাস ও কল্পনার জগৎকে উদযাপন করতে ১৪ নভেম্বর শনিবার ২০২৬, শিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল কলকাতার হাইল্যান্ড পার্কে অবস্থিত মেট্রোপলিস মল। শিশু ও তাদের পরিবারের জন্য দিনটিকে আনন্দমুখর ও স্মরণীয় করে তুলতে মল চত্বরে আয়োজন করা হয়েছিল নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান, খেলাধুলা,প্রতিযোগিতা ও আকর্ষণীয় কর্মকাণ্ডের। মেট্রোপলিস মল ম্যানেজ মেন্টের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল একাধিক মজাদার গেমস,আকর্ষণীয় প্রতিযোগিতা,অংশগ্রহণমূলক কার্যকলাপ এবং বিজয়ীদের জন্য বিশেষ উপহার ও চমক। প্রতিটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের প্রতিভা,সৃজনশীলতা ও অংশগ্রহণের মানসিকতাকে উৎসাহিত করা। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জাদুকর পার্থোর Partho মনোমুগ্ধকর লাইভ ম্যাজিক শো। তাঁর অভিনব জাদু প্রদর্শনী, চমকপ্রদ কৌশল এবং দর্শকদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ মূলক পরিবেশনা উপস্থিত শিশু ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। খেলাধুলা ও প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ,উপহার জেতার আনন্দ এবং জাদু প্রদর্শনীর রোমাঞ্চে মেট্রোপলিস মল হয়ে ওঠে হাসি,উচ্ছ্বাস ও আনন্দের এক মিলনস্থল।
এই উদ্যোগের মাধ্যমে মেট্রোপলিস মল ম্যানেজমেন্ট আরও একবার প্রমাণ করতে চেয়েছে যে,একটি মল শুধুমাত্র কেনাকাটা বা খাওয়াদাওয়ার জায়গা নয় বরং এটি পরিবার,শিশু এবং সমাজের সকল স্তরের মানুষের একত্রিত হওয়া ও আনন্দ ভাগ করে নেওয়ারও একটি গুরুত্বপূর্ণ স্থান। মেট্রোপলিস মল ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাসি,আনন্দ ও সৃজন শীলতাকে উদযাপন করার জন্য শিশু দিবস একটি বিশেষ উপলক্ষ। মেট্রোপলিস মলে আমরা সবসময় চেষ্টা করি কেনাকাটা ও বিনোদনের গণ্ডি ছাড়িয়ে দর্শনার্থীদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করতে। গেমস, প্রতিযোগিতা,ম্যাজিক শো,উপহার এবং বিভিন্ন আনন্দদায়ক কার্যকলাপের মাধ্যমে শিশু ও তাদের পরিবারের জন্য একটি স্মরণীয় দিন উপহার দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য।”মেট্রোপলিস মল আগামী দিনেও বিভিন্ন উৎসব,সাংস্কৃতিক অনুষ্ঠান,বিনোদন মূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেট্রোপলিস শপিং মল সম্পর্কে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্কে অবস্থিত মেট্রোপলিস মল একটি জনপ্রিয় শপিং, ডাইনিং ও বিনোদন কেন্দ্র। কেনাকাটা ও বিনোদনের পাশাপাশি বিভিন্ন উৎসব, বিশেষ অনুষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবার ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মলটি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে ।