শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর বাংলাদেশ : বাগীশিক এর অভিষেক অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন যাপন প্রবাহ ব্যক্তি থেকে শিল্পী,ঐতিহ্য থেকে নবসৃষ্টি বেহেলা বড়িশা শান্তি সংঘের শ্যামাপূজা ইতিহাস মনে রাখেনি নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাসের নাম এই প্রশ্ন বার বার সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা কালীগঞ্জে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চন্দনাইশ সদরে মেসার্স মক্কা ফার্মেসির শুভ উদ্বোধন আনোয়ারায় দুই মন্দিরে দুর্ধর্ষ চুরি আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো

ইতিহাস মনে রাখেনি নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাসের নাম এই প্রশ্ন বার বার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

–তরুন বিশ্বাস,কলকাতা—

উত্তর ২৪ পরগনার নব ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাস মহাশয়ের ১২৭ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে হরিপদ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি ও বিশ্বাস পরিবারের উদ্যোগে ১ নভেম্বর রবিবার ২০২৬ সকাল থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পন্ন হল। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নববারাকপুর (নিউ ব্যারাকপুর) শহরের প্রধান রুপকার ও স্রষ্টা । ১৯৪৭ সালে খুলনা জেলার বারাকপুর গ্রাম থেকে দেশভাগের পর পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত মানুষদের পুনর্বাসন এবং একটি সুপরিকল্পিত উপনগরী গড়ে তোলার পেছনে তার অবদান। সবচেয়ে আর্চাযের বিষয় হলো। বিখ্যাত এই ব্যক্তি হরিপদ বিশ্বাস যার অবদান সত্যি বলার না। চার্লস জন ক্যানিং এর নামে ক্যানিং ছোটো শহর আছে। এছাড়া আরো অনেক ব্রিটিশ শাসক দের নামে রাস্তা ছিল যেগুলো হয়তো এখন নাম পরিবর্তন করা হয়েছে। কিন্তু যাঁরা আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের জীবনে অনেক অবদান রেখেছিলেন,তাদের নাম আজকে ইতিহাসের পাতাতেও কোথাও যেন ঘূণ ধরে গিয়েছে।
এরকমই এক কিংবদন্তি হরিপদ বিশ্বাস,যিনি অধুনা বাংলাদেশের খুলনার বারাকপুর গ্রাম থেকে উত্তর ২৪ পরগনায় এসে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন,যার কোনো আলোচনা নেই। তিনি এসে এক নতুন জায়গার উত্থান করেন ,যার নাম আজকে নব ব্যারাকপুর নামে পরিচিত। হরিপদ বিশ্বাসের ভালোবাসার ছোঁয়া নিউ ব্যারাকপুরের মঠ, মন্দির,স্কুল,কলেজ, জায়গা,জমি,মার্কেট, ইট,পাথর,গাছপালা, পশুপাখি পর্যন্ত হরিপদ বিশ্বাস এর কথা মনে রেখেছে। কিন্তু ইতিহাসের পাতাতে নেই। এই সমাজের সৃষ্টির দ্বারা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাণপ্রতিমা স্বর্গীয় হরিপদ বিশ্বাস সব সময় মানুষের কথা ভেবেই গেছেন আজীবন ধরে বিনম্র শ্রদ্ধান্জলী জানাই মানবতার দিশারীকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102