শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর বাংলাদেশ : বাগীশিক এর অভিষেক অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন যাপন প্রবাহ ব্যক্তি থেকে শিল্পী,ঐতিহ্য থেকে নবসৃষ্টি বেহেলা বড়িশা শান্তি সংঘের শ্যামাপূজা ইতিহাস মনে রাখেনি নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাসের নাম এই প্রশ্ন বার বার সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা কালীগঞ্জে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চন্দনাইশ সদরে মেসার্স মক্কা ফার্মেসির শুভ উদ্বোধন আনোয়ারায় দুই মন্দিরে দুর্ধর্ষ চুরি আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো

আনোয়ারায় দুই মন্দিরে দুর্ধর্ষ চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পূজার বিভিন্ন সরঞ্জাম, মূল্যবান সামগ্রী ও দানবাক্সের নগদ টাকা নিয়ে গেছে। দুটি ঘটনায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১ নভেম্বর ও ৪ নভেম্বর ভোরের মধ্যে আনোয়ারা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম এবং উত্তর আনোয়ারা সমাজকল্যাণ দুর্গা মন্দিরে এসব চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা আনোয়ারা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত ৮টার দিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের পুরোহিত শ্রী চন্দন চক্রবর্তী ও তাঁর ভাই পূজার কার্যক্রম শেষে মন্দির বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে মন্দিরে এসে তাঁরা দেখেন, প্রধান গ্রিলের দরজা খোলা এবং তিনটি তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে পূজার বিভিন্ন সরঞ্জাম ও দানবাক্সের নগদ টাকা খুঁজে পাননি তাঁরা।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে কাঁসা-পিতলের সামগ্রী, বড় ঘণ্টা, তামার সামগ্রী, পঞ্চবাতি, ধূপদানি, পিতলের বিভিন্ন আকারের কলসিসহ পূজার নানা সরঞ্জাম। এ ছাড়া দানবাক্সে থাকা আনুমানিক ২০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আশ্রমের সিসিটিভি ক্যামেরার ফুটেজে লুঙ্গি পরা, মুখে গামছা বাঁধা ও নীল শার্ট পরিহিত এক ব্যক্তিকে মন্দিরের ভেতরে মালামাল ও দানবাক্স সরিয়ে নিতে দেখা গেছে। তবে তাঁকে শনাক্ত করতে পারেননি আশ্রমসংশ্লিষ্টরা।

অন্যদিকে, গত ৪ নভেম্বর রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে উত্তর আনোয়ারা সমাজকল্যাণ দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরটির সাধারণ সম্পাদক সুজন ঘোষের অভিযোগ, আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বৈঠক শেষে রাত ২টার দিকে তাঁরা মন্দিরের কার্যক্রম গুটিয়ে বাড়িতে চলে যান। পরে সকাল সাড়ে ৫টার দিকে পাশের এক দোকানি মন্দিরের চারটি তালা খোলা ও দরজা উন্মুক্ত দেখে তাঁদের খবর দেন।

খবর পেয়ে মন্দিরে গিয়ে দেখা যায়, পূজার কাজে ব্যবহৃত পিতলের বড় ২০টি ও ছোট পাঁচটি ঘট, বড় কাঁসার দুটি পাত্র, তামার ১৫টি পুষ্পপাত্র, একটি পিতলের ঘণ্টা, স্টিলের দুটি গামলা, একটি বড় শঙ্খ, পিতলের ছয়টি সরাই, স্টিলের পাঁচটি গ্লাস, লোহার দুটি দা, ভোগ রান্নার দুটি পাতিল, দুটি কয়েল ক্যাবল এবং ১০ হাজার টাকা ভর্তি একটি টিনের দানবাক্স চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

এ বিষয়ে আনোয়ারা থানায় অফিসার ইনচার্জ মোঃ জুনায়েদ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102