শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর বাংলাদেশ : বাগীশিক এর অভিষেক অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন যাপন প্রবাহ ব্যক্তি থেকে শিল্পী,ঐতিহ্য থেকে নবসৃষ্টি বেহেলা বড়িশা শান্তি সংঘের শ্যামাপূজা ইতিহাস মনে রাখেনি নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাসের নাম এই প্রশ্ন বার বার সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা কালীগঞ্জে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চন্দনাইশ সদরে মেসার্স মক্কা ফার্মেসির শুভ উদ্বোধন আনোয়ারায় দুই মন্দিরে দুর্ধর্ষ চুরি আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়),ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ই নভেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকার ছাগলহাটার একটি চৌচালা ঘর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নতুন বাজার এলাকার ছাগলহাটায় একটি চারদিক খোলা ঘরের (চৌরি) মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা দ্রুত কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102