শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন শুক্রবার সিটিভিতে প্রচার হবে নাটক “এক ভয়াল রাতের গল্প” সিলেটে UYBDS-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা কর্ণফুলী দৌলতপুর করপাড়ায় চার দিনব্যাপী শ্যামা পূজা ও মহানামযজ্ঞ ভিপি মোজাম্মেল পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত ‎ বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন চন্দনাইশে সঞ্জিত দেবের জীবনসংগ্রাম, পরিবার বাঁচাতে  একটি অটোরিক্সার স্বপ্ন

আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব, সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা, অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপক, সার্বজনীন বুদ্ধরশ্মি বৌদ্ধ বিহার কমপ্লেক্সের রূপকার এবং অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ-এর ধর্ম সচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ১৩তম আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে (13th Global Conference on Buddhism) অংশগ্রহণের উদ্দেশ্যে ইউরোপ সফরে গেছেন।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে থেরবাদা ফাউন্ডেশন (Theravada Fundacja Theravada)-এর আয়োজনে আগামী ৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব, বৌদ্ধ চিন্তাবিদ, গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরোর অংশগ্রহণ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।

সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আন্তর্জাতিক সার্বজনীন বৌদ্ধ বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি তিনি সেখানে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন বলে জানা গেছে।

তাঁর এ আন্তর্জাতিক সফর বৌদ্ধধর্মের প্রচার-প্রসার, আন্তর্জাতিক বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদার এবং বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও ভাবধারাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102