শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন শুক্রবার সিটিভিতে প্রচার হবে নাটক “এক ভয়াল রাতের গল্প” সিলেটে UYBDS-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা কর্ণফুলী দৌলতপুর করপাড়ায় চার দিনব্যাপী শ্যামা পূজা ও মহানামযজ্ঞ ভিপি মোজাম্মেল পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত ‎ বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন চন্দনাইশে সঞ্জিত দেবের জীবনসংগ্রাম, পরিবার বাঁচাতে  একটি অটোরিক্সার স্বপ্ন

শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও বহুমাত্রিক লোকশিল্পী বাবুল জলদাস তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, শ্যামা পূজা ও দীপাবলি অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয়ের প্রতীক। উৎসবের আলোয় মানুষের হৃদয়ে মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হোক—এটাই প্রত্যাশা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠুক। শ্যামা পূজা ও দীপাবলি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস বলেন, অন্ধকার থেকে আলোর পথে এবং অসত্য থেকে সত্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় দীপাবলি। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকে লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, শিল্পীদের সংগঠিত করা এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মৃতি ও সাংস্কৃতিক অবদানকে ধারণ করে ২০১০ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশীয় লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

পরিশেষে, সংগঠনের পক্ষ থেকে সবাইকে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102