শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন শুক্রবার সিটিভিতে প্রচার হবে নাটক “এক ভয়াল রাতের গল্প” সিলেটে UYBDS-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা কর্ণফুলী দৌলতপুর করপাড়ায় চার দিনব্যাপী শ্যামা পূজা ও মহানামযজ্ঞ ভিপি মোজাম্মেল পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত ‎ বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন চন্দনাইশে সঞ্জিত দেবের জীবনসংগ্রাম, পরিবার বাঁচাতে  একটি অটোরিক্সার স্বপ্ন

আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারাতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় আনোয়ারা আদর্শ  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি।

‎স্থানীয় তরুণ ও উদীয়মান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনের পরিধি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এর পক্ষে তার ব্যাক্তিগত সহকারী আক্তার নবী চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক গণমাধ্যম কর্মী , শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

‎আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আনোয়ারা  উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন কুঁড়ির আওতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে।

‎তারা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

<span;>‎

<span;>‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102