শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিন পর বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে শাওলিন কুংফু ও উশু একাডেমির পুনঃউদ্বোধন আনোয়ারায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, চার বঢ়বসায়ীকে লাখ টাকা জরিমানা সাংবাদিক কামাল পারভেজকে হুমকি, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) এর প্রতিবাদ আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশু মৃ’ত্যুর অভিযোগ, পালিয়ে গেল সাঙ্গু ট্রমা জেনারেল হাসপাতালের চিকিৎসক সহ কর্তব্যরতরা আলোচনা সমালোচনায়  বদলি খুলশী থানার ওসি রহিম ফটিকছড়িতে শিক্ষক সমিতির নতুন কমিটি মহিউদ্দিন-সভাপতি, সম্পাদক-আলমগীর পটিয়ায় জিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে জীবনবৃওান্ত জমা দিলেন- কাজী আনিস কলকাতার বড়বাজার জয় মাতাদী কমিটির গীতা ও হনুমান চালিসা পাঠ সিলেটে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

“খেলাধুলায় বাড়ে বলে, মাদক ছেড়ে খেলতে চলে” এই শ্লোগানে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) আরাফাত রহমান কোকো স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৭অক্টোবর (বুধবার)  বিকাল ৪ টায় উপজেলার মাইনীমুখ বাজার প্রস্তাবিত মিনি স্টেডিয়াম মাঠে স্থানীয় যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মাইনীমুখ পরিবারের আয়োজনে প্রস্তাবিত মাইনীমুখ ইউনিয়ন মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছৈয়দ ইউনুস এর সভাপতিত্ব ও বাজার সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন মিজি,  উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মাইনীমুখ বাজার সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,  লংগদু সদর ইউনিয়নের মহিলা মেম্বার স্মরণিকা চাকমা প্রমূখ্য।
উদ্বোধনী ম্যাচে মাইনীমুখ ইউনিয়ন দুই শক্তিশালী দলের মাইনী কিংস একাদশ বনাম মাইনী এক্সপ্রেস একাদশ অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় উভয়ের দলের পাল্টাপাল্টি আক্রমণেও কোন পক্ষই কাংখিত গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মাইনীমুখ কিংস ও মাইনী এক্সপ্রেসকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102