
নয়ন নাথ, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর দুপুরে শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু।
আলোচনা সভা শেষে কাউন্সিলের মাধ্যমে এ কে এম মহিন সভাপতি ও মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।