বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচনা সমালোচনায়  বদলি খুলশী থানার ওসি রহিম ফটিকছড়িতে শিক্ষক সমিতির নতুন কমিটি মহিউদ্দিন-সভাপতি, সম্পাদক-আলমগীর পটিয়ায় জিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে জীবনবৃওান্ত জমা দিলেন- কাজী আনিস কলকাতার বড়বাজার জয় মাতাদী কমিটির গীতা ও হনুমান চালিসা পাঠ সিলেটে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড সিলেটে সিউকে’র আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন   বাবার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকে গানের জগতে পা রাখেন নুসরাত জাহান কৃতি তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি- আনোয়ারায় লায়ন হেলাল

আলোচনা সমালোচনায়  বদলি খুলশী থানার ওসি রহিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

‎চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে খুলশীর ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

‎বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।

আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

‎আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎এদিকে, খুলশী থানার ওসি মো. আবদুর রহিম দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102