বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচনা সমালোচনায়  বদলি খুলশী থানার ওসি রহিম ফটিকছড়িতে শিক্ষক সমিতির নতুন কমিটি মহিউদ্দিন-সভাপতি, সম্পাদক-আলমগীর পটিয়ায় জিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে জীবনবৃওান্ত জমা দিলেন- কাজী আনিস কলকাতার বড়বাজার জয় মাতাদী কমিটির গীতা ও হনুমান চালিসা পাঠ সিলেটে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড সিলেটে সিউকে’র আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন   বাবার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকে গানের জগতে পা রাখেন নুসরাত জাহান কৃতি তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি- আনোয়ারায় লায়ন হেলাল

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি-:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেন।

অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদ এবং থানার পুলিশ সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সারোয়াতলী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বোয়ালখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102